দাউদকান্দিতে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার!

426

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের উম্মে কুলছুম ভিলার মোতালেব মিয়ার ৫তলা ভবন থেকে সোহাগ (১৪) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় যে, স্কুল ছাত্র সোহাগের মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্নসহ ডান হাতের রগ কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শারীরিক নির্যাতন করে রগ কেটে হত্যা করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। ফাঁসিতে ঝুলানো হলেও তার পা বিছানার সাথে লাগানো অবস্থায় ছিল।

নিহত সোহাগ কুমিল্লা জেলার তিতাস উপজেলার শাহপুর গ্রামের প্রবাসী মজিব মিয়ার পুত্র। সে তার মায়ের সাথে দাউদকান্দি উপজেলায় গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের মোতালেব মিয়ার বাড়িতে ৪ বছর যাবত ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

এ বিষয়ে গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধার করেছি। আমরা এই ঘটনার মূল উৎঘাটনের চেষ্টা করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.