মেঘনায় অর্থ আত্মসাৎ মামলায় নারী গ্রেপ্তার

501

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় অর্থ আত্মসাৎ মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০১৭)  বিকেলে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. এস. এম. শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল  উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করে। এরপর রোববার (২৬ নভেম্বর  ২০১৭) সকাল ১০ টায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর নাম শিল্পী বেগম। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মোর্শেদ মিয়ার স্ত্রী।

মেঘনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. এস. এম. শামসুদ্দিন জানান, শিল্পী বেগমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা ছিল। আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.