||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি পৌরবাজারে কুমিল্লা-১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া’র সমর্থনে মিছিল ও সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্র লীগ,মহিলা লীগসহ এর সহযোগী অঙ্গ সংগঠন। নৌকা প্রতীকে ভোট চেয়ে শনিবার বিকেলে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী খন্দকার ফারুক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ,হাজী মোহাম্মদ আল-আমিন,যুবলীগ নেতা আল-আমিন সরকার,দিলবার চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম সরকার বাবু,মোতালেব সরকার, সবুজ মিয়া।