কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজায় গাড়ি থেকে চাঁদা আদায়কালে শ্রমিক দল নেতা জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ ।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে গ্রেফতারকৃত জিল্লুর রহমানের নেতৃত্বে একদল লোক ট্রাক চালক সমিতির নাম ভাঙ্গিয়ে গাড়ি প্রতি ২০ টাকা করে চাঁদা আদায় করছিল।খবর পেয়ে দাউদকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে শ্রমিক দল নেতা জিল্লুর রহমানকে গ্রেফতার করে।
সূত্র জানায়, চাঁদাবাজ জিল্লুর রহমানের বাড়ি দাউদকান্দি উপজেলার সবজিকান্দি । সে দীর্ঘ দিন পালাতক ছিল, হঠাৎ করেই আবার চাঁদাবাজি শুরু করে । তার তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানাগেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.