দেবীদ্বারে ৩৬ দিন পর কলেজ ছাত্রের লাশ উত্তোলন

0 319

 

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামের সৌদি প্রবাসী আবুল হাসেমের ছেলে কলেজ ছাত্র মৃত মুহিনের লাশ রবিবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়েছে। কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সরকারের উপস্থিততে ৩৬ দিনপর এ লাশ কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আনোয়ার, এস আই আব্দুস সালাম, এ এস আই মো. রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চুলাহাশ মাউদ আলী বাড়ির পারিবারিক কবর স্থান থেকে মুহিনের লাশ উত্তোলন করা হয়।
উল্লেখ্য – কলেজ ছাত্র মুহিনের মৃত্যু ঘটনাটি ঘটে গত ১৮ জুলাই শনিবার রাত পৌনে দশ টায় তার প্রেমিকার বাড়ী রাজামেহার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মরিচা হোনেনপুর গ্রামে।

পারিবারিক সৃত্রে জানা যায়, মুহিন দীর্ঘ দিন ধরে ওই গ্রামের স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করে আসছিলো।
এরই জেরে প্রেমিকার বাবা ও ভাইয়েরা পরিকল্পিত ভাবে তাকে বাড়িতে ফোন করে ডেকে আনে এবং তাকে হত্যা করে এমন অভিযোগ এখন মুহিনের পরিবারের।
এদিকে মুহিনের প্রেমিকার পরিবার হত্যার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

তবে, স্থানীয় প্রবাভশালীরা ময়নাতদন্ত ছাড়াই কলেজ ছাত্র মুহিনের মৃতদেহ দাফন করলেও নিহতের পরিবারের পক্ষে সঠিক তথ্য উদঘাটন ও উপযুক্ত বিচারের দাবীতে মুহিনের বোন আয়শা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে জেলা নির্বাহী ম্যাজিস্টস্ট আদলতের নির্দেশে ময়না তদন্তের জন্য ওই কলেজ ছাত্রের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.