এমপি জেনারেল ভূঁইয়ার নির্দেশে, মেঘনা উপজেলা ছাত্রলীগ সা.সম্পাদকের দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

0 274

 

।। নিজস্ব প্রতিনিধি।।

করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে কুমিল্লার মেঘনা এখন লকডাউনে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সোনারচর, গোবিন্দপুর গ্রামের অসহায় অনেক পরিবার কর্মহীন অবস্থায় আছে।কুমিল্লা-১ আসনের সাংসদ জেনারেল ভূঁইয়ার নির্দেশে,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহসিন সোহাগ নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করেন।

 

 

এমপি জেনারেল ভূঁইয়ার নির্দেশে, ইফতার সামগ্রী বিতরণ করছে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহসিন সোহাগ।

(২৪ এপ্রিল,২০২০) শুক্রবার, মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সোনারচর ও গোবিন্দপুর গ্রামের ১৬০ টি পরিবারের মাঝে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মহসীন সোহাগের নিজ অর্থায়নে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন বলেন, এমপির নির্দেশে মেঘনা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা করোনা সংক্রমণ প্রতিরোধে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। যার যার অবস্থান থেকে করো না সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও দুঃস্থ মানুষদের সহায়তা চেষ্টা করে যাচ্ছে এর ধারাবাহিকতায় আজকে নিজ ইউনিয়নের ১৬০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি।

তিনি আরো বলেন, মেঘনা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সকল দুঃস্থ মানুষদের জন্য মানবিক সহায়তা এসেছে, এবং এমপির নির্দেশে তা সঠিকভাবে বিতরণ করা হচ্ছে।এবং ছাত্রলীগের প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা যার যার ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সমন্বয় করে, স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.