গণসংযোগ ও পথসভায় ব্যাপক সাড়া পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান

0 1,556

 

||নিজস্ব প্রতিনিধি||

প্রতীক পেয়ে প্রথম দিনের মতো গণসংযোগ ও প্রচারণায় নেমে বিপুল মানুষের সাড়া পাচ্ছেন কুমিল্লা-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান। 

শনিবার( ২৩ ডিসেম্বর) দুপুর ২টা থেকেই রাত ৮টা পর্যন্ত একটানা গণসংযোগ ও পথসভা করেন তিনি।

পালপারা,ধনেশ্বর, চশই ও বিটেশ্বর বাজার এলাকার পৃথক তিনটি পথসভায় বক্তব্য দেন ব্যরিস্টার নাঈম হাসান।

এসব এলাকার পথসভা ও গণসংযোগে ব্যাপক লোকসমাগম ঘটে। হাজার হাজার লোকের উপস্থিতিতে চশইর একটি স্থানে ও বিটেশ্বর বাজারের পাশে একটি মাঠে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শাহজাহান ভূঁইয়া, বিটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার,আওয়ামী লীগ নেতা মিজান তালুকদার, বিটেশ্বর ইউপি সদস্য ইফতেখার হাসান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.