‘শেখ হাসিনা’ নামে অর্কিড করছে সিঙ্গাপুর সরকার

529

সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনে একটি অর্কিডের নামকরণ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী নিজে এ অর্কিডের উদ্বোধন করবেন। এছাড়া সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়া সম্ভাবনা রয়েছে। এরমধ্যে রয়েছে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও আইই সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা চুক্তি, এফবিসিসিআই ও এমসিসিআই’র সঙ্গে সিঙ্গাপুরের দুটি ব্যবসায়িক সংগঠনের মধ্যে পৃথক দুটি চুক্তি। এছাড়া তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে।

উল্লেখ্য, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং- এর আমন্ত্রণে চারদিনের দ্বিপক্ষীয় সফরে ১১ মার্চ সিঙ্গাপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুদেশের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিই হবে মূল লক্ষ্য।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.