১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে কুমিল্লা দাউদকান্দির জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে “বীরের কন্ঠে বীর কাহিনী” শীর্ষক আলোচানা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুর ২ ঘটিকায় বিদ্যালয়ের অডিটরিয়ামে প্রধান শিক্ষক রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা বিষয়ের শিক্ষক মো. আজাদ।

ছবি : “বীরের কন্ঠে বীর কাহিনী” শীর্ষক আলোচানা সভা অনুষ্ঠানে জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।রা ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব উদ্দিনকে ফুল দিয়ে বরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব উদ্দিনকে ফুল দিয়ে বরণ করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক রহিমা আক্তার। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধের বীরত্ব গাঁথা নিয়ে বীরের কন্ঠে বীর কাহিনী পেশ করেন বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব উদ্দিন। তিনি ২নং সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন।

ছবি : জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে “বীরের কন্ঠে বীর কাহিনী” শীর্ষক আলোচানা সভা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধের বীরত্ব গাঁথা পেশ করছেন বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব উদ্দিন।
“বীরের কন্ঠে বীর কাহিনী” শীর্ষক আলোচানা সভা অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.