কুমিল্লার দাউদকান্দিতে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদান, টিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা বিতরণ করেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
স্থানীয় সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে এ সহায়তা, টিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.