শুক্রবার বিকালে রাজধানী ঢাকার বাংলামটরস্থ সেভেনহিল রেষ্টুরেন্টে ‘ঢাকাস্থ দাউদকান্দি-মেঘনা ছাত্র পরিষদ এর ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

‘ঢাকাস্থ দাউদকান্দি-মেঘনা ছাত্র পরিষদ’ এর সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম. মনির হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্র পরিষদের উপদেষ্টা এ্যাডঃ মোঃ আখতারুজ্জামান ভূঁইয়া (লাভু), জাকির নেওয়াজ সোহেল, নাছির উদ্দিন শিশির, সাইদুর রহমান ভূঁইয়া লাকী, মোঃ জাহাঙ্গীর আলম জনি, মোঃ এলাহী মিয়া, মোল্লা মাফিজুল ইসলাম হিমু, মোঃ আমির হোসেন, ছাত্র পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি নাজমুল আলম সাকিব, ঢাকা মহানগর দক্ষিন এর ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মাহমুদা আক্তার সুমি, বনানী থানা ছাত্রলীগ সভাপতি মোঃ আখতারুজ্জামান রাসেল, ঢাকা পলিটেকনিক এর ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলাম মোল্লা, মেঘনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আল-আমিন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন আপন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ ফোরকার আহমেদ মিশকাত, হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ শাহাদাত হোসেন সহ কুমিল্লা জেলার ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ঈদ পূনর্মিনী আলোচনা অনুষ্ঠানের শুরুতেই ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক এম.এম সোহাগ চৌধুরী ছাত্র পরিষদের সকল সফল কার্যক্রম গুলো তুলে ধরেন।
ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহসিন হাসান দিপু তার আলোচনায় আমন্ত্রিত সকল অতিথিকে ঈদের শুভেচ্ছা জানান এবং কুমিল্লা জেলার ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতৃবৃন্দদের নিকট ছাত্র পরিষদের সদস্যবৃন্দদের যোগ্যতার ভিত্তিতে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটিতে স্থান দিতে অনুরোধ জানান।

ছাত্র পরিষদের সিনিয়র উপদেষ্টা এ্যাডঃ মোঃ আখতারুজ্জামান ভূঁইয়া (লাভু), জাকির নেওয়াজ সোহেল এবং নাছির উদ্দিন শিশির উভয়েই জানান, ঢাকাস্থ দাউদকান্দি-মেঘনা ছাত্র পরিষদ এর ঈদ পূনর্মিলনী ২০১৭ তে একত্রিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছাসিত। ছাত্র পরিষদের নবীন ও প্রবীনদের এ যেন এক মিলন মেলা। উভয়েই বলেন, ঢাকাস্থা দাউদকান্দি-মেঘনা ছাত্র পরিষদ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর শুরু লগ্ন থেকেই আমরা এর সাথে নিজেদের সম্পৃক্ত রেখেছি এবং ভষ্যিতেও সম্পৃক্ত থাকবো। উভয়েই জানান, ছাত্র পরিষদের আসছে ১০ ডিসেম্বর ২০১৭ ইং তারিখে ছাত্র পরিষদের ৫ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। যোগ্যতা ও মেধা অনুসারে আমরা ছাত্র পরিষদের পরবর্তী কমিটি প্রদান করবো।

উল্লেখ্য, ঢাকাস্থ দাউদকান্দি-মেঘনা ছাত্র পরিষদ এর ৪র্থ সম্মেলন গত ২৩ এপ্রিল ২০১৬ইং তারিখে অনুষ্ঠিত হয়েছিল। এতে সভাপতি পদে মোঃ কবির হোসেন (সরকারী তিতুমীর কলেজ), সিনিয়র সহ-সভাপতি মহসিন হাসান দিপু (ঢাকা কলেজ), সাধারণ সম্পাদক এস.এম মনির হোসেন (তেজগাঁও বিশ্ববিদ্যালয়) এবং সাংগঠনিক সম্পাদক এস.এম সোহাগ চৌধুরী (দ্যা মিলিনিয়াম ইউনিভার্সিটি) কে সহ ৫১ সদস্য বিশিষ্ট্য একটি পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হয়।
আরও উল্লেখ্য যে, ঢাকাস্থ দাউদকান্দি-মেঘনা ছাত্র পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক হলেন- (দাউদকান্দি-মেঘন) কুমিল্লা-১ আসনের মাননীয় এমপি মেজর জেনারেল (অবঃ) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টা হলেন- দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.