দাউদকান্দিতে ৩টি ইউপি’র নির্বাচন ২৮ ডিসেম্বর

464

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দাউদকান্দি উপজেলার বারপাড়া, দৌলতপুর ও ইলিয়টগঞ্জ দক্ষিন ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। রোববার সন্ধ্যায় ঘোষিত তফসিলে জানানো হয়, বারপাড়া, দৌলতপুর ও ইলিয়টগঞ্জ দক্ষিন  ইউনিয়নে পরিষদ নির্বাচনে আগামী ২৯ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ৬ ডিসেম্বর প্রত্যাহার ও ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

গত বছর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১২টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতে নির্দেশনার কারণে এই ৩টি ইউনিয়নে নির্বাচন পিছিয়ে যায়।

ইতোমধ্যে প্রার্থীরা মাঠে ব্যাপক প্রচার -প্রচারনায় শুরু করেছেন। বারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লড়বেন সাবেক চেয়ারম্যান মনির হোসেন তালুকদার,  বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বর্তমান চেয়ারম্যান মো.  আলাউদ্দীন।

দৌলতপুর ইউনিয়নে নৌকা প্রতীকে মাকসুদ আলম জমাদ্দার, ধানের শীর্ষ নিয়ে বর্তমান চেয়ারম্যান হেলাল ইসহাক এবং ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ ও ধানীর শীর্ষ প্রতীকে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন লড়বেন। এছাড়াও ৩ ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

নির্বাচনে মূল লড়াই নৌকা ও ধাণের শীষের মধ্যে হবে বলে জানিয়েছেন ভোটাররা। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী গত বছরই নির্ধারিত হয়ে থাকায় মাঠ-ঘাটে এখন একটাই আলোচনা- কে হচ্ছেন চেয়ারম্যান ? আওয়ামী লীগ নাকি বিএনপির প্রার্থী। ভোটাররা বলছেন, মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যেই।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.