।। নিজস্ব প্রতিবেদক ।।
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা দাউদকান্দির ‘মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া একাডেমী ফাউন্ডেশন’ কর্তৃক পরিচালিত- জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

ছবি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শোক র্যালী ।
দিবসটি উপলক্ষ্যে শোক র্যালী, আলোচনা সভা এবং দোয়া মোনাজাত করা হয়েছে।

ছবি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শোক র্যালী।
বৃহস্পতিবার সকাল ১০টায় জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার এর নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি শোক র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রঙ্গণ এসে শেষ হয়।

ছবি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা।
সবশেষে বিদ্যালয় অডিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে প্রধান শিক্ষিকা রহিমা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.