প্রীতি ফুটবল : চিরপ্রতিদ্বন্দ্বী দাউদকান্দি হাইস্কুলকে হারাল গৌরীপুর হাইস্কুল

472

।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে, প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইবেকারে চিরপ্রতিদ্বন্দ্বী দাউদকান্দি আদর্শ(পাইলট) উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়েছে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়।

শুক্রবার বিকেলে উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে, দাউদকান্দি আদর্শ(পাইলট) উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে হারায় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়।

দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দাউদকান্দি আদর্শ(পাইলট) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেজর (অব.) মোহাম্মদ আলী-এর সহযোগিতায় স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় এই প্রীতি ম্যাচের।

পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লার -১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.