উপজেলা পরিষদ চেয়ারম্যানের আয়োজনে দাউদকান্দিতে বেকারমুক্ত কর্মসূচি পালিত

500

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় বেকারমুক্ত করণ কর্মসূচি পালিত হয়েছে।

‘দাউদকান্দি এবং মেঘনা, বেকার মুক্ত উপজেলা-২০২০’ ভিশনকে সামনে রেখে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ) এর আয়োজনে রবিরার বিকাল ৫ ঘটিকায় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়েছে।

এ কর্মসূচির আওতায় সিঙ্গাপুর ভিত্তিক একটি মাল্টিন্যাশনাল কোম্পানীর অধীনে দাউদকান্দি ও মেঘনা থেকে ৫০ জন নিরাপত্তারক্ষী নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ২০ থেকে ৫০ বছর বয়সের বেকারদের মধ্যে থেকে  ৫০ জন নিরাপত্তারক্ষী বাছাই করার জন্যই এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানাগেছে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে, দাউদকান্দি ও মেঘনা উপজেলার ২০ থেকে ৫০ বছর বয়সের ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা সম্পন্ন নিরাপত্তারক্ষী পদে আগ্রহী প্রার্থীদের  ১০ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫ঘটিকায়  জীবন বৃত্তান্ত, নূন্যতম অষ্টম শ্রেণী পাসের সনদপত্রের কপি, নাগরিকত্ব সনদপত্র।জন্ম সনদপত্রের কপি, পুলিশ ভেরিফিকেশন (ঐচ্ছিক) সহ দাউদকান্দি উপজেলা পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ) সুমনের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছিল।

উল্লেখ্য যে, কুমিল্লা জেলার দাউদকান্দি ও মেঘনা উপজেলাকে আগামী ২০২০ সালের মধ্যে বেকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ)। বেকারমুক্ত করার এই ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে এই নিয়োগ হচ্ছে বলে জানাগেছে।

বেকারমুক্ত উপজেলা  ভিশনকে সামনে রেখে ‘তরুনরাই গড়বে দেশ- এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’  স্লোগানে, ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ)।  সেই সাথে উপজেলার বেকারদের তালিকা প্রস্তুত ও পর্যায়ক্রমে তাদের কর্মসংস্থান করে দেয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে গত এক মাসে দাউদকান্দি এবং মেঘনা উপজেলার ২০ জন স্বল্প শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি।

দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বেকারমুক্ত কর্মসূচিতে দাউদকান্দি ও মেঘনা উপজেলার চাকরি প্রত্যাশীরা সহ উপজেলার পরিষদের কর্মকর্তা, সরকারি পদস্থ অফিসার, ঢাকা থেকে আগত অতিথি ও উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.