||শাহিন আহমেদ|| জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর,২০২০) সকালে জাতীয় সংসদ ভবন এলাকায়, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো.সুবিদ আলী ভূঁইয়ার উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন এমপি, মোঃ মোতাহার হোসেন এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি নাহিদ ইজহার খানসহ , জাতীয় সংসদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
