করোনায় জীবনের ঝুঁকি জেনেও যারা জনগণের সেবা করে ছাত্রলীগ তাদের পক্ষে- নয়ন

0 546

||শাহিন আহমেদ|| করোনাকালীন সময়ে ও বিগত বছরে যারা জীবনের ঝুঁকি নিয়ে এবং পরিবারের সাথে সময় না কাটিয়ে জনগনের কল্যাণে সার্বক্ষণিক মাঠে থেকে সেবা দিয়ে গেছেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তার পক্ষে কাজ করবে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকালে ১৪ নং মারুকা ইউনিয়নের আওয়ামী লীগের কার্যালয়ে, ১৪ নং মারুকা ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত “আলোচনা সভা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

ছবি: তারিকুল ইসলাম নয়ন এর নেতৃত্বে ঐক্যবদ্ধ দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা।

এসময় আলোচনা সভায় উপস্থিত উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন। ছাত্রলীগের প্রতিটি কর্মী অকাতরে স্বেচ্ছাশ্রমে জন্ম লগ্ন থেকেই দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। চলমান করোনাকালীন সময়েও এ উপজেলার মানুষ দেখেছেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর মানবিক সকল কার্যক্রমে ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে অক্লান্ত পরিশ্রম করে গেছে। আগামী উপজেলা নির্বাচনে মেজর মোহাম্মদ আলী ভাইকে জনগণের ভোটে জয়যুক্ত করে, প্রতিটি রাজনৈতিক ও মানবিক কার্যক্রমে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা মেজর (অব.) মোহাম্মদ আলী ভাইয়ের পাশে আছে এবং থাকবে বলে তিনি উপস্থিত নেতৃবৃন্দদের সাথে একাত্মতা প্রকাশ করেন।

দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্ব ও জুয়েল রানা পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, উপস্থিত ছিলেন, গৌরীপুর মুন্সি ফজলুর রহমান ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রোমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান রাব্বি, মো. রবিন রিয়াজ, মারুকা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. জনি, মো. জাহিদুল, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রনিসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.