দাউদকান্দি উপজেলা পরিষদের আয়োজনে শীতকালীন চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

460

দাউদকান্দি উপজেলা পরিষদের আয়োজনে শীতকালীন চেয়ারম্যান কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্ট ২০১৭ শুরু হয়েছে।

মঙ্গলবার সন্ধায় দাউদকান্দি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগ) মেজর (অব.) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন।

ছবি : শীতকালীন চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অরবিন্দ বিশ্বাস, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সকল বিভাগীয় প্রধান প্রমুখ।

ছবি : শীতকালীন চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায়  অংশগ্রহণ করেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

উল্লেখ্য, খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে-
১। চ্যাম্পিয়ন পুরস্কার- ঢাকা-কলকাতা-ঢাকা (বিমান টিকেট)।
২। রানার্সআপ পুরস্কার- সেভেনহিল রেস্টুরেন্টের উপহার কুপন (পরিবার সহ ১ মাসের বিনা মূল্যে খাবার)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.