জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যেগে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ

454

মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া একাডেমী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকদের উদ্যোগে গতকাল ০২ অক্টোবর ২০১৭ইং তারিখে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ জনাব শাহ আলম ভূঁইয়া ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব কামাল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ কার্যক্রম সম্পন্ন হয়।

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা করার জন্য উক্ত কলেজের শিক্ষকদের ব্যানারে সহায়তা চাওয়া হলে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শুভানুধ্যায়ী, শিক্ষকদের বন্ধু-বান্ধব সহ মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া একাডেমী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয় ও জুরানপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা এগিয়ে আসে।

জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা- বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব:) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও বিদ্যুৎসাহী সদস্য জনাবা মাহমুদা ভূঁইয়াও শিক্ষকদের এ মহান উদ্যোগে আর্থিক সহায়তাদানের পাশাপাশি টেকনাফে যাওয়ার সকল ব্যবস্থা করেন।

জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব শরীফুল ইসলাম উক্ত উদ্যোগের প্রশংসা করেন এবং যারা আর্থিক সহায়তা করেছে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞপন করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.