দাউদকান্দিতে জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

460

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

সারা দেশের মতো দাউদকান্দিতেও প্রশ্ন ফাঁস এড়াতে এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়া আবশ্যক করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।

দাউদকান্দি উপজেলায়  জেএসসি পরীক্ষার ছয়টি কেন্দ্রে ৬৭১১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ২০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । জেডিসি পরীক্ষার তিনটি কেন্দ্রে ৮৯৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ।

কুমিল্লা শিক্ষা বোর্ড এবং সরকারী সিদ্ধান্ত অনুযায়ী জেএসসি  এবং জেডিসি পরীক্ষা নির্বিঘ্ন ও নকলমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা ছিল।

এবার থেকে জেএসসির নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মী ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। তবে এগুলোর ওপর ধারাবাহিক মূল্যায়ন করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নম্বর পাঠাবে সংশ্লিষ্ট কেন্দ্রে। এরপর পরীক্ষা চলাকালীন বোর্ডের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর এন্ট্রি করে পাঠাবে সংশ্লিষ্ট কেন্দ্র। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের এই তিন বিষয়ে পরীক্ষা দিতে হবে। নিয়মিত পরীক্ষার্থীদের ৪র্থ বিষয়সহ মোট ১০টি পত্রে ৮৫০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.