গৌরীপুরে “জেনারেল ভূঁইয়া পার্ক” পরিদর্শন করলেন (র‍্যাব) গোয়েন্দা শাখার প্রধান লে. ক. মশিউর রহমান

0 1,631

 

||শাহিন আহমেদ||

দাউদকান্দির কৃতি সন্তান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দা শাখার প্রধান, লে. কর্নেল মো. মশিউর রহমান, আজ গৌরীপুরে “জেনারেল ভূঁইয়া পার্ক” পরিদর্শন করেন।
শনিবার (০১ জুলাই ২০২৩) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত “জেনারেল ভূঁইয়া পার্ক “ তিনি পরিদর্শন করেন।


এসময় সাথে ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার ও স্হানীয় গনমান্য ব্যক্তিবর্গ।
পার্ক পরিদর্শন শেষে তিনি সাথে থাকা গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান নোমান মিয়া সরকারের কাছে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, গৌরীপুর একটি আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র এবং আশেপাশের মানুষের জন্য বিনোদনের অন্যতম একটি জায়গা হিসেবে মানুষের মনে স্থান করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের বায়নগর গ্রামের সন্তান। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.