রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে উস্কানি ছিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

520

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পর্যন্ত ৫ লাখ ২৭ হাজার ৫৯৭ জন রোহিঙ্গা শরণার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং তাদের ছবিসহ পরিচয়পত্র প্রদান করা হয়েছে।

তরিকত ফেডারেশনের এমপি নজিবুল বশর মাইজভান্ডারির এক প্রশ্নের জবাবে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানান, স্থানীয় জনগণের সঙ্গে রোহিঙ্গারা যেন মিশে না যায় এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে উস্কানি ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে এই রোহিঙ্গা সমস্যার সৃষ্টি যখন অবৈধভাবে ক্ষমতায় ছিলেন সেনাশাসক জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রাম সমস্যারও সে সময় সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী বলেন, নিশ্চিতভাবেই এই সমস্যার পেছনে উস্কানি রয়েছে যাহোক সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

শেখ হাসিনা বলেন, প্রতিবেশির সঙ্গে বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থান চায় এবং কাউকেই বাংলাদেশের ভূখন্ডকে কোন রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.