মিয়ানমার দূতাবাসে যাচ্ছে হেফাজত ইসলামের প্রতিনিধি দল

494

রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিতে যাচ্ছে হেফাজত ইসলামের প্রতিনিধি দল। ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর কমিটির নায়েবে আমীর নূর হোসেন কাসেমী।

এর আগে হেফাজত ইসলামের পূর্বঘোষিত ‘মিয়ানমার দূতাবাস ঘেরাও’ কর্মসূচিতে বাধা দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীর শান্তিনগর মোড়ে আইন-শৃঙ্খালা বাহিনীর বাধায় সেখানেই ‘বিক্ষোভ’ করছেন হেফাজতের নেতাকর্মীরা।

হেফাজতের মিছিলটি বাধা পাওয়ায় সেখান থেকেই সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর নূর হোসেন কাসেমীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে মিয়ানমার দূতাবাসে যাচ্ছে। প্রতিনিধি দলটি দূতাবাসে রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও হত্যা বন্ধে প্রতিবাদ ও স্মারকলিপি দেবে।

রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার জানান, ‘নিরাপত্তার স্বার্থে হেফাজত ইসলামের নেতাকর্মীদের মিছিল নিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তারা আমাদের অনুরোধে সম্মান দেখিয়েছেন, মিছিল নিয়ে যাবেন না। তবে তাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন। এ জন্য পুলিশের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.