আলেম-ওলামাদের নিয়ে অযৌক্তিক বিতর্ক সহ্য করা হবে না : মোহাম্মদ আলী

573

।।নিজস্ব প্রতিনিধি।।

আলেম-ওলামাদের নিয়ে অযৌক্তিক বিতর্ক সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদেরকে সতর্ক করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লার জেলা)  মেজর মোহাম্মদ আলী (অব.)।

শনিবার বিকেলে ‍কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর পুলিশ ফাঁড়িতে আলেম-ওলামা, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।  এ সময় তিনি বলেন, আলেম-ওলাদেরকে ইস্যু বানিয়ে বিতর্ক তৈরি করে কেউ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। সামাজিক সমস্যা আলাপ-আলোচনার মাধ্যম সমাধান করতে হবে। কুচক্রী মহল যাতে সুযোগ নিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতে না পারে- সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, শনিবার বিকেলে উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে যান। এসময় তিনি খবর পান গৌরীপুর বাজার মসজিদের ইমামকে নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র তর্কবিতর্ক হচ্ছে। এরপর তিনি তাৎক্ষণিক ছুটে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

 

নিয়ে বিতর্ক হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.