১৪ মে ঢাকা-চট্টগ্রাম রুটে ধর্মঘট

590

চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতি ও শ্রমিক-পরিবহন ইউনিয়ন আগামীকাল ধর্মঘটের ডাক দিয়েছে।

ঢাকা-চট্টগ্রাম রুটে যানজট নিরসন, জনভোগান্তি দূরসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। রবিবার দুপুরে পরিষদের সদস্যসচিব মৃণাল চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, ফেনীর ফতেপুর, গোমতী সেতু, মেঘনা সেতু, সীতাকুণ্ডের বড় দারোগাহাট স্কেলসহ বিভিন্ন স্থানে দুঃসহ যানজট সহনীয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো যান চলাচল করবে না।

এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরদিন দুপুর ১২টা থেকে তিন ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.