নিষেধাজ্ঞা শেষে ফের ইলিশ ধরতে নদীর বুকে জেলেরা

476

প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রবিবার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। সোমবার ভোর থেকেই জমজমাট বেচা-কেনা হচ্ছে স্বাদের ইলিশ। এদিকে ইলিশ ধরার সাথে সাথে চালু হয়েছে বরফকলগুলোও।

ইলিশ ধরতে জেলেদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। চাঁদপুর-বরিশালসহ নদী সংলগ্ন বিভিন্ন জেলার লাখ লাখ জেলে এখন মাছ ধরতে নদীতে ব্যস্ত সময় পার করছেন। এদিকে ক্রেতারাও নির্বিঘ্নে মাছ কিনছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.