জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই বাংলাদেশকে মহাকাশ পর্যন্ত নিয়ে যেতে পেরেছি : প্রধানমন্ত্রী

641

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে দেশের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আর এই কাজের ফলেই আজ আমরা বাংলাদেশকে মহাকাশ পর্যন্ত নিয়ে যেতে পেরেছি।

আজ সকালে রাজধানীর মুগদায় জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এ স্যাটেলাইট আমাদের সার্বিকভাবে কাজে লাগবে। এটা ব্যবহার করে আমরা শিক্ষা, বিনোদন ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজে লাগাতে পারবো। আমাদের আশেপাশের বিভিন্ন দেশে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবো।

বাংলাদেশের নার্সিং বিষয়ে তিনি বলেন, কোরিয়া সফরকালে সে দেশের সরকারের সঙ্গে বাংলাদেশের নার্সিং সেবা উন্নয়নের বিষয়ে আমার আলোচনা হয়েছে।

উল্লেখ্য, আজ আন্তর্জাতিক নার্স দিবস। ১৮২০ সালের এই দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। তার সম্মানে ১২ মে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে থাকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.