মেঘনা আ’লীগ সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে দলীয় ভাবমুর্তি ক্ষুন্নের অভিযোগ

0 496

||নিজস্ব প্রতিনিধি||মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগে একাংশ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মেঘনা উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সকাল ১০টায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের একাংশের নেতা-কর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷

সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অভিযোগ করেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সফিকুল আলম এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার তারা তাদের বিতর্কিত কর্মকান্ডের দ্বারা দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতনকে দলে অনুপ্রবেশকারী হিসেবে দাবি করেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময় সভাপতি/সাধারণ সম্পাদককের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে চার পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য পাঠ করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আলমগীর রহমান।

আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, উপজেলা যুবলীগের সাবেক প্রতিষ্ঠিতা আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবর রহমান, মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল বাকী শামীম,উপজেলা যুবলীগের যুগ্ন- আহবায়ক গাজি দেলোয়ার মাষ্টার, মেঘনা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা আক্তার, উপজেলার ভাওড়খোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসী, ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল-আমিন সরকার ও সাধারণ সম্পাদক মো: মহসিন সোহাগসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.