কুমিল্লায় ২০ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

0 304

 

॥ নিজস্ব প্রতিনিধি ॥মাইক্রোবাসের ভেতরে ছিল বউ-বাচ্চাসহ আরও কয়েকজন। মাদক ব্যবসায়ী বুঝাতে চেয়েছিল ফ্যামিলি ট্যুর। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোল প্লাজায় গত মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশের ওই অভিযানে আটক করা হয়েছে ইয়াবা ব্যবসায়ী দম্পতিসহ ৩ জনকে। বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম। 

প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার জানান, কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার বড় চালান যাচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এলআইসি টিমের প্রধান পুলিশ পরিদর্শক মোহা. ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি টিম টোল প্লাজায় অবস্থান নেয়। পরে ঢাকাগামী একটি একটি সাদা রংয়ের (চ-১৩-৭৯৬১) নোয়া মাইক্রোবাসকে থামানো হয়। এ সময় তল্লাশী চালিয়ে মাইক্রোবাসের বাসের ভেতর বিশেষ কৌশলে রাখা একটি কার্টুনে ১৫ হাজার অপর একটি শপিং ব্যাগে স্কচ টেপ মোড়ানো আরো ৫ হাজার মিলিয়ে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার ইসলামপুর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ ইমাম হোসেন ওরফে আজগর, তার স্ত্রী মোসাঃ সোনিয়া এবং ইমাম হোসেনের সহযোগী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার শ্রীরামপুরের মৃত নেসার আহম্মেদের ছেলে মোঃ মাহবুব আলম (২৮)। 

পুলিশ সুপার আরও জানান, মাদক ব্যবসায়ী ইমাম হোসেন ইয়াবা পাচারের জন্য তার স্ত্রী, সন্তান ও শাশুড়িকে ব্যবহার করে আসছিল, যেন পরিবার পরিজনের কারনে পুলিশের সন্দেহ না হয় সে ইয়াবা পাচার করছে। তবে স্পষ্ট তথ্য উপাত্ত থাকার কারনে পুলিশ মাইক্রোবাসে থেকে ইয়াবা গুলো উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা হয়েছে।

প্রেস বিফ্রিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আজিম-উল- আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো: নাজমুল হাসান, ডিআইও (ওয়ান) মাঈন উদ্দিন খান ও ডিবির ওসি আনোয়ারুল আজিমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.