|| নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকার গোমতী নদী থেকে বাবুল(৪০) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। নিহত বাবুল দেবিদ্বার পৌর এলাকার দ. ভিংলাবাড়ী গ্রামের ওসমান গনির ছেলে।
সে গতকাল বুধবার থেকে নিখোঁজ ছিলো।
আজ বিকালে তার মৃতদেহটি গোমতী নদীর তিরে ভাষতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।