।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ সোমবার (৯ ডিসেম্বর ২০১৯) চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভাস্থলের মাঠ, একটি ফুটবল মাঠের থেকেও ছোট এবং সভাস্থলের যাওয়ার রাস্তা খুবই সরু থাকার কারণে, হাজার হাজার নেতাকর্মী সভাস্থলে প্রবেশ করতে পারে নাই এবং রাস্তায় অবস্থা করতে হয়।

অনেক দূর-দূরান্ত, মেঘনা-তিতাসের চরাঞ্চল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী কষ্ট করে এসে, সভাস্থলে উপস্থিত না হতে পারার কারণে, ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে একনজর দেখার থেকে বঞ্চিত হয়ে, নেতাকর্মীদের মধ্যে দুঃখ-কষ্ট এবং ক্ষোভ বিরাজমান।
সম্মেলনের প্রথম অধিবেশনের পর, বিকেল সাড়ে ৩টার দিকে, দ্বিতীয় অধিবেশন শুরু হলে আনুমানিক ২৮৫ জন কাউন্সিলরদের নিয়ে কলেজের একটি কক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম চূড়ান্ত করতে সমঝোতা বৈঠক হয়। সমঝোতা বৈঠক চলার সময়, কুমিল্লা উত্তর জেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সরকার, একমাত্র “প্রার্থী” যিনি কাউন্সিলরদের ভোটের দাবি করেন।আর অন্যান্য সকল সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী একযোগে বলেন, জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্ত মেনে নেবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অভিযোগ করেন, কাউন্সিলর তালিকা সঠিক নয় অন্যান্য প্রার্থীরা আরো বলেন এই রুমের মধ্যে কাউন্সিলের ব্যতীত অনেক বহিরাগতদের অবস্থান রয়েছে।
সাত উপজেলার কাউন্সিলরদের তালিকা পরিপূর্ণ না থাকায় সকল কাউন্সিলরদের উপস্থিতিতে সকল প্রার্থীগন জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতাদের নিকট কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা নির্বাচনে দায়িত্ব অর্পন করেন।
পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো কমিটি ঘোষণা ছাড়াই সভাস্থল ত্যাগ করে, সরাসরি গণভবনে চলে যান।
গণভবনে জননেত্রী শেখ হাসিনা সাথে আলোচনা সাপেক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন কমিটি ঘোষণা করেন। এতে বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি জনাব রুহুল আমিনকে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টারকে সাধারণ সম্পাদক করা হয়।
সকাল সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জনাব শেখ ফজলুল করিম সেলিম।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইন মন্ত্রী এড. আব্দুল মতিন খসরু,এমপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী জনাব একেএম এনামূল হক শামীম, এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
সভাপতিত্বে করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, জনাব আব্দুল আউয়াল সরকার।
সম্মেলন সঞ্চালনায় ছিলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, অধ্যক্ষ এম. হুমায়ূম মাহমুদ।
সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. নিজামুল হক। সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সরকার।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি, জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন, এমপি, সেলিমা আহমাদ মেরী,এমপি, জনাব রাজি মোহাম্মদ ফখরুল মুন্সি, এমপি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মু. রুহুল আমিন প্রমুখ।