। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা উত্তর জেলা আ ‘লীগ সম্মেলন প্রস্তুতি উপলক্ষে দাউদকান্দিতে সাংস্কৃতিক সন্ধ্যা জমকালো আয়োজন হয়।

শুক্রবার ( ০৬ ডিসেম্বর ২০১৯) সন্ধ্যার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)
সে সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরি লাল মিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি ও মেঘনার আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ,, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা,
জমকালো আয়োজনে চলে মধ্যরাত পর্যন্ত এতে সাধারন জনগন নারী ও পুরুষের ছিল ব্যাপক উপস্থিতি।
প্রধান অতিথি বলেন এই ধরনের প্রোগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ প্রতিমাসে প্রোগ্রাম হবে বলে মাঠে হাজার হাজার দর্শকদের আশ্বস্ত করেন, আগামী মাসে জানুয়ারিতে গৌরীপুরে প্রথম হবে, তিনি আরও বলেন আমরা রাজনীতি করি জনগণের জন্য তাই নেতাকর্মীদের মনকে চাঙ্গা রাখত এই রকম আয়োজন হওয়া উচিত।