আজ আদালতে যাবেন খালেদা জিয়া

0 544

আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দেওয়ার জন্য দিন ধার্য রয়েছে।

তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার জানান, বিএনপির চেয়ারপারসন আজ বেলা ১১টায় আদালতে উপস্থিত হবেন।

গতকাল বিএনপি সমাবেশ করেনি

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ হয়নি। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হলো। এই প্রতিবাদ সমাবেশটি আগামী ৫ ফেব্রুয়ারি রবিবার একই স্থানে বেলা ২টায় অনুষ্ঠিত হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.