জনপ্রিয় অভিনেত্রী রিমা লাগু আর নেই। একসময়ের একের পর এক বিগ ব্যানার ছবিতে গ্ল্যামারাস মায়ের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন রিমা লাগু। বিশেষ করে ‘কাল হোনা হো’ সিনেমায় শাহরুখ খানের মা, ‘কিংবা হাম আপ কে হ্যায় কৌন’ ছবিতে মাধুরী দীক্ষিতের মায়ের চরিত্রে অভিনয় করে সবার হৃদয়ে অন্যরকম একটা স্থান করে নিয়েছিলেন তিনি।
মাত্র ৫৯ বছর বয়সে চলে গেলেন এই অভিনেত্রী। গতকাল বুধবার রাতে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশহবাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রথমে মারাঠি ছবিতে কাজ শুরু করেন তিনি। মারাঠা অভিনেতা বিবেক লাগুর সঙ্গে তাঁর বিয়ে হয়। যদিও কয়েক বছর বাদে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বলিউডের বিগ ব্যানার ছবিতে সাপোর্টিং- রোলে দেখা গিয়েছে তাঁকে একাধিকবার। ‘কেয়ামত সে কেয়ামত’ ছবিতে জুহি চাওলার মায়ের চরিত্রে অভিনয় করে তিনি প্রথম লাইম লাইটে আসেন।