ঈদকে সামনে রেখে নতুন সাজে কুয়াকাটা

0 706

ঈদকে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে। হোটেল মোটেল কর্তৃপক্ষ নিয়েছে ব্যাপক প্রস্তুতি। ঈদের লম্বা ছুটি উপভোগ করতে পর্যটকরা হোটেলগুলোতে আগাম বুকিং দিতে শুরু করেছেন। ইতিমধ্যে হোটেল মোটেলগুলো ঘষামাজা ও রঙের কাজ শেষ করেছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে এ বছর পর্যটকদের সমাগম অনেক বেশি হতে পারে বলে ধারণা করছেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা। সৈকতে পর্যটকদের ঘুরতে কোন প্রকার অসুবিধা যেন না হয় সেজন্য পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।

স্থানীয়রা জানান, পর্যটকদের ঈদ আনন্দ আরো বড়িয়ে দিতে স্থানীয় মার্কেটের রাখাইন তরুণীরা বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসে গেছেন। সৈকতে বসার বেঞ্চ ও ছাতায় এখন নতুনত্ত্বের ছোয়া। এছাড়া কুয়াকাটার দর্শনীয় স্থান নারিকেল কুঞ্জ, ইকোপার্ক, জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, সীমা বৌদ্ধবিহার, ফাতরার বনাঞ্চল, গঙ্গামতি, কাউয়ারচর, লেম্বুরচর, শুঁটকি পল্লীসহ সৈকতের জিরোপয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিমে মনোমুগ্ধকর সমুদ্রের বেলাভূমি, একাধিক নয়নাভিরাম লেক, সংরক্ষিত বনায়ন ও ইলিশ পার্ক যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.