।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউকান্দিতে “যারিফ আলী স্মৃতি দাউদকান্দি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট (DPL)” শুরু হচ্ছে শুক্রবার (১৩ ডিসেম্বর ২০১৯)। “যারিফ আলী স্মৃতি সংঘ” আয়োজিত এই টুর্নামেন্টটি দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিনভর খেটে প্রস্তুত করা হচ্ছে মাঠ।

টুর্নামেন্টটি পরিচালনা করছেন রুবেল হোসেন এবং কমিটি ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর ব্যক্তিগত সহকারী নাইমুর রহমান রাব্বি।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দল হল-
লায়ন অফ দাউদকান্দি, গ্রেন্ড চাইল্ড কিংস, তুজারভাঙ্গা সূর্যমুখী একাদশ, দাউদকান্দি ইউনাইটেড একাদশ, ডিএফসি ভয়েজ ডিএস একাদশ, তুজারভাঙ্গা ভাই কিংস, মেঘনা ক্রিকেট ক্লাব এম.সি.সি, গোয়ালমারী লিজেন, দক্ষিণ সতানন্দি রাইডার্স, নাগেরকান্দি রয়েলস, মানবতার সৈনিক রক্তদান সংগঠন, ছালিভাঙ্গা সানরাইজ, রায়পুর রয়েলস, বন্ধন কিংস, সবুজ বিশ্ব সংস্থা।
টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার হিসেবে থাকছে
চ্যাম্পিয়ন দল: ২০হাজার টাকার প্রাইজবন্ড
রানার্সআপ: ১০হাজার টাকার প্রাইজ বন্ড
ম্যান অফ দ্যা সিরিজ: ঢাকা- কলকাতা-ঢাকা রিটার্ন এয়ার টিকেট।
সেরা বোলার ও সেরা ফিল্ডার: দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে স্বপরিবারে ডিনার।
মাঠে দর্শকদের বিনোদনের জন্য থাকবে শীতের পিঠা, চটপটি ও বিভিন্ন ধরনের দেশীয় শীতকালীন খাবার।
উল্লেখ্য, যারিফ আলীর জন্ম ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারে। বাবা মেজর (অব.) মোহাম্মদ আলী, বর্তমানে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান। মা- ক্যাডেট রোহানী আমরীন। দাদা মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, এমপি ও দাদি জনাবা মাহমুদা ভূঁইয়া।
২০০৭ সালের ২২ অক্টোবর রাজশাহী সেনানিবাস থেকে বাবা-মায়ের সাথে ঢাকা ফেরার পথে নাটোরের হাটিকুমরুল নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান যারিফ আলী। এতে স্তব্দ করে দেয় জেনারেল ভূঁইয়ার গোটা পরিবারকে। নাতির অকাল মৃ্ত্যুতে শোকে মূহ্যমান দাদা-দাদী নির্বাক হয়ে পড়েন। যারিফ আলীর স্মৃতিকে অম্লান করে রাখার জন্য যারিফের দাদা-দাদী দাউদকান্দি ও মেঘনা উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে ২০০৯ সালে যারিফ আলী স্মৃতি বৃত্তি প্রবর্তন করেন। দাউদকান্দি ও মেঘনার কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে যারিফ আলী স্মৃতি বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এ বছর চালু হল “যারিফ আলী স্মৃতি দাউদকান্দি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট”। টুর্নামেন্টে ইনচার্জ নাইমুর রহমান রাব্বি জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে যারিফ আলীকে সবার মাঝে সারাজীবন বাঁচিয়ে রাখতে চাই, আগামীতেও যারিফ আলীর স্মৃতিতে আরো খেলাধুলা আয়োজন করা হবে ইনশাআল্লাহ।