জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ক্রিকেটার সোহান

0 417

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান কাজী নরুল হাসান সোহান।

গতকাল শুক্রবার নগরীর খুলনা ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোহানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চমক ছিল জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতি। উপস্থিত ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোস্তাফিজরা।

খুলনার স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে তাসনিম ইসলাম লিসা, সোহান ও তার পরিবারের পূর্ব পরিচিত। চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার সপ্তাহখানেক আগে বাগদান হয় নুরুল ও তাসনিমের। এরপর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে ৫০ দিনের সফর শেষ করেই জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করার সিদ্ধান্ত নিলেন তিনি।

সোহান ও লিসার পরিচয় অবশ্য কলেজ জীবন থেকেই। সেখান থেকেই তাদের ভালোলাগা আর সেই ভালোলাগা থেকে ভালোবাসা। দুজনে একসাথে খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজে পড়াশুনা করেছেন, পরবর্তীতে খুলনার নর্দান ইউনিভার্সিটিতেও একসাথে পড়াশুনা করেন তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.