বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বলেছেন, যৌথ প্রযোজনার ছবি নিয়ে পেছন থেকে কেউ গেম খেলছে। কারণ নবাব ছবিতে নবাবের ভূমিকায় অভিনয় করেছে বাংলাদেশি অভিনেতা। সেক্ষেত্রে তো অভিযোগ দেওয়ার কথা ওপার বাংলার। কিন্তু বাংলাদেশের পক্ষে কেন?
শাকিব খান প্রশ্ন করে বলেন, তথ্যমন্ত্রীর কাছে প্রথমে অভিযোগ দেওয়া হয়েছিলো বস ছবির ব্যপারে। এখন নবাব ছবিকে জড়ানো হয়েছে। তাই আমি বলবো এ ব্যপারে কেউ কেউ পেছন থেকে গেম খেলছে।