সিনেমা হলে দেখা যাবে বিশ্বকাপ ২০১৯ এর খেলা!

735

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৯ সালের বিশ্বকাপের ম্যাচগুলো প্রেক্ষাগৃহে সরাসরি দেখানোর জন্য টেন্ডার আহ্বান করেছে।

টুর্নামেন্টটির আঞ্চলিক কিংবা বিশ্বব্যাপী স্বত্ব ক্রয়ে আগ্রহী প্রতিষ্ঠিত সিনেমা হল কর্তৃপক্ষ, সিনেপ্লেক্স ও থিয়েটার এ সুযোগ গ্রহণ করতে পারবে।

এ বিষয়ে সোমবার সংশ্লিষ্টদের কাছ থেকে প্রস্তাব চেয়েছে আইসিসি। প্রস্তাব পাঠানোর পর এ বিষয়ে বিস্তারিত জানাবে ক্রিকেট সংস্থাটি। গণমাধ্যম সংস্থাগুলোও এর জন্য আইসিসির পক্ষে আবেদন করতে পারবে।

আইসিসির মিডিয়ার রাইটস, ব্রডকাস্ট ও ডিজিটাল বিভাগের প্রধান আরতি সিং বলেন, ‘আইসিসি ও বিশ্ব ক্রিকেটকে ভিন্ন ভিন্ন শ্রেণির ভক্ত ও নতুন ভক্তদের আরও বেশি অনুপ্রাণিত করার সুযোগ করে দিচ্ছে আইসিসি বিশ্বকাপ ২০১৯।’

সূত্র: আইসিসি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.