সমালোচিত সেই ছবি নিয়ে ফের স্ট্যাটাস দিলেন অনন্ত জলিল

386

ফাজায়েলে আমল নামের একটি ধর্মগ্রন্থ হাতে নিয়ে বসে আছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। এমন একটি ছবি গত ১৯ আগস্ট অনন্ত জলিলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

এরপরই সেই ছবি নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই বিষয়টি নিয়ে তাকে স্বাধুবাদ জানালেও কেউ কেউ সমালোচনার চোখে দেখেন।
সেই ছবি নিয়ে আজ ফের এক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেতা। তিনি তার স্ট্যাটাসে লেখেন, ‘বন্ধুগন, আমি কোন কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছিনা। ফাযায়েলে আমাল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয় যার কারণে কিতাবসহ আমার ছবিটি প্রকাশ পায়। আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ‘

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.