যৌথ প্রযোজনার ‘শিকারী’-কে ‘বর্তমানের’ শাকিব খানের অন্যতম ছবি বলে অনেকেই মনে করেন। কারণটা ছিল শাকিবের নতুন রূপে আবির্ভাব। ছবিতে নায়িকা হিসেবে তার সঙ্গে দারুণ মানিয়েছিল কলকাতার শ্রাবন্তীকেও। এবার এ জুটি নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন।
শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বয়ফ্রেন্ড’ ছবির মাধ্যমে ফের কাজ করতে যাচ্ছেন তারা। পরিচালক উত্তম আকাশ। ছবিটির কাজ শুরু হবে জানুয়ারি থেকে।
শাকিব জানালেন, শ্রাবন্তীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন তিনি। তার ভাষ্যটা এমন, ‘শ্রাবন্তীর সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। প্রযোজক যখন প্রস্তাব দিলেন তখন আমি নিজে থেকে যোগাযোগ করলাম শ্রাবন্তীর সঙ্গে। তিনিও আমার কথা ফেলেননি।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.