বাংলাদেশকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ভারত

673

 

বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে ভারত।

চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দলও তারা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচে সমান একটি করে জয় ও দুই হার।

নিট রানরেটে এগিয়ে শ্রীলঙ্কা টেবিলে দ্বিতীয়, বাংলাদেশ তৃতীয়। অর্থাৎ শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটা অলিখিত ‘সেমিফাইনাল’। এ ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

২০ বছর আগেও নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.