দুপুরে মাঠে নামছে ঢাকা ও খুলনা, সন্ধ্যায় কুমিল্লা ও চিটাগাং

587

একদিন বিরতির পর আজ আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চ। দিনের প্রথম ম্যাচে দুপুরে মাঠে নামছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।

বিপিএলের চলতি আসরে ঢাকা ডায়নামাইটসের শুরুটা মোটেও ভালো হয়নি। নবাগত সিলেট সিক্সার্সের কাছে ৯ উইকেটে হেরে আসর শুরু করে শিরোপা প্রত্যাশি দলটি। তবে তারা দুর্দান্ত রূপে ফিরে এসেছে। পরের দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে সাকিবে দল। অন্যদিকে, ঢাকার বিপক্ষে হার দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের শুরু। পরের দুটিতে আবার দুর্দান্ত জয়। ৩টি করে ম্যাচ খেলে ২টিতে জয় নিয়ে তাই এক মেরুতে দাঁড়িয়ে দুই দল।

এছাড়া দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.