সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

436

খুব বড় জয়ের পর সাধারণত ফুরফুরে মেজাজেই থাকে দলগুলো। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অবশ্য কয়েকদিন আগেই ঘরের মাঠে বাজে সময় কাটিয়েছে বাংলাদেশ। বর্তমানে একটি মাত্র জয় হাসি ফিরিয়ে দিতে পারে টাইগার ভক্তদের। সেই সাথে আত্মবিশ্বাসের পালে হাওয়া দিতে কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে মাহমুদউল্লাহ- মুশফিক-তামিমরা।

নিদাহাস ট্রফিতে আজকের ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলতে নামবে মাহমুদউল্লাহর বাংলাদেশ। নিজেদের বাজে সময়ের ইতি টানতে জয়ে চোখ রেখে খেলতে নামবে কোর্টনি ওয়ালশের দল।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.