খেলাধুলার উপকরণ নির্ভর শিক্ষা শিশু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়

0 765

।। মেজর  মোহাম্মদ আলী সুমন (অব.) ।।

শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। শিশু বয়সেই ছেলে-মেয়েরা যে শিক্ষা গ্রহণ করে তাকেই প্রাথমিক শিক্ষা বলা হয়ে থাকে। আমাদের দেশে প্রাথমিক শিক্ষায় পাঠদানকে যতটুকু গুরুত্বের সাথে দেখা হয় তার চেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত শিশু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশকে।

একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ তখনই ঘটবে যখন তাকে বিজ্ঞান সম্মত উপায়ে খেলাধুলার ছলে পাঠদান করানো হবে। খেলাধুলার ছলে পাঠদানের মাধ্যমে শিশু শিক্ষার্থী যেমন শিখে আনন্দ পাবে তেমনি তার শারীরিক বিকাশও ঘটবে।

খেলার ছলে পড়াশোনার ক্ষেত্রে খেলাধুলার উপকরণ বেশ প্রয়োজনীয়। ইতোমধ্যে  জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার উপকরণ ব্যবহারের প্রতি জোড় দিচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে খেলাধুলার উপকরণও সরবরাহ করা হচ্ছে।

ক্রিকেট ব্যাট, বল, দাবার গুটি , ফুটবল, লুডু, ক্যারাম বোর্ড থেকে শুরু করে অনেক উপকরণই সরকারের পক্ষ হতে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেয়া হয়। এই খেলাধুলার উপকরণ গুলো ব্যবহারের মাধ্যমে শিশু শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক বিকাশ সম্ভব। তবে বিগত সরকারের সময়ে অনেক ক্ষেত্রে প্রাথমিকের শিক্ষকদের মধ্যে উপকরণ ব্যবহারে খুব একটা প্রবণতা লক্ষ্য করা যায়নি । বর্তমানসরকার ক্ষমতায় আসার পর প্রাথমিক শিক্ষাকে যেমন ঢেলে সাজানো হয়েছে তেমনি প্রাথমিকের শিক্ষা পদ্ধতিও ঢেলে সাজানো হচ্ছে। মান্ধাতার আমলের শিক্ষা পদ্ধতিকে বাদ দিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের খেলাধুলার ছলে মন আকৃষ্ট করা শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

শিশুর স্বাভাবিক দৈহিক বৃদ্ধি, মানসিক বিকাশও স্বাস্থ্য গঠনের জন্য খেলাধুলা, চিত্তবিনোদন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুষম খাদ্যের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থীদের পাঠদানে একঘেয়েমি দূর করতে খেলাধুলা  উপকরণ নির্ভর শিক্ষাই পারে শিশুর ভবিষ্যত উজ্জ্বল করতে।

লেখকঃ উপজেলা পরিষদ চেয়ারম্যান, দাউদকান্দি, কুমিল্লা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.