হাফ সেঞ্চুরি করে দলকে টানছেন সৌম্য সরকার

0 672

ফর্মের ধারাবাহিকতা ভারত সফরেও বজায় রাখলেন জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান সৌম্য সরকার। ভারতীয় এ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন তিনি।

টপ অর্ডারের ব্যর্থতায় যখন বাংলাদেশের সামনে মহাবিপদ, তখন সৌম্যর ব্যাটই নতুন আশা দেখাল।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসের শুরুতেই ফিরে যান তিন টপ অর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং মমিনুল হক। দলীয় ২২ রানে বিদায় নেয় ইমরুল কায়েস (৮)। দলীয় ২২ রানে সিভি মিলিন্দর বলে হার্ডিক পান্ডিয়াকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ইমরুলের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি আরেক ওপেনার তামিম ইকবাল। অঙ্কিত চৌধুরীর বলে ব্যক্তিগত ১৩ রানে বোল্ড হয়ে ফিরে যান দেশসেরা এই ওপেনার।

এর মাঝেই নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। তার সঙ্গী মমিনুলও টিকতে পারেননি। ব্যক্তিগত ৫ রানে ফিরে যান এই নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটসম্যান। দলকে এই মুহূর্তে টেনে নিয়ে যাচ্ছেন সৌম্য সরকার (৫০) এবং মাহমুদ উল্লাহ রিয়াদ (২)।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.