‘নরেন্দ্র মোদি-শেখ হাসিনার সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক সুদৃঢ় হয়েছে’

0 426

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে বলে মনে করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।

গতকাল রবিবার ভারতের অাসাম রাজ্যের গুয়াহাটিতে ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়লগ’এর অষ্টমপর্ব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আকবর বলেন, ‘শেখ হাসিনার দিল্লি সফরে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হয়েছিল, অন্যদিকে মোদির বাংলাদেশ সফরে ২২টি চুক্তি হয়েছিল। এর মধ্যে ১৩টি চুক্তির চরিত্রই ছিল বাণিজ্যিক এবং এর মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্যিক বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।

স্মার্ট সিটির উন্নয়ন ও কমিউনিটি ক্লিনিক তৈরিতে ভারত সরকার বাংলাদেশকে সবদিক থেকে সহায়তা করবে বলেও আশ্বাস দেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দুই দেশের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে বাস পরিসেবার পাশাপাশি আরও নতুন তিনটি রেল লাইন চালু করা হবে বলেও জানান তিনি। একইসঙ্গে নদীর নব্যতা, বিদ্যুৎ ও জ্বালানী খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপরও জোর দেন এম জে আকবর।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.