চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান

0 630

 

||নিজস্ব প্রতিনিধি||

ক্যান্সারের সঙ্গে লড়াই চলছিল অনেক দিন। তারই মধ্যে চালিয়ে যাচ্ছিলেন অভিনয়। বুধবার থামলো সেই লড়াই। চলে গেলেন ইরফান খান।

লড়াই করছিলেন অনেক দিন ধরেই। জিততে পারলেন না বলিউডের বিশিষ্ট অভিনেতা ইরফান খান। বুধবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হলো ৫৪ বছরের এই অভিনেতার। কোলন বা মলাশয়ে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
২০১৮ সাল থেকে ক্যানসারে ভুগছিলেন ইরফান। একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কিন্তু লড়াই থামাননি। যখনই সুস্থ থেকেছেন ফিরে এসেছেন অভিনয় জগতে। গত দেড় বছরে বহু ছবিতে অভিনয় করেছেন। জিতে নিয়েছেন দর্শকের মন।

তাঁর পরিবার সূত্রে জানানো হয়েছে, কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। মঙ্গলবার রাতে তাঁর অবস্থার অবনতি হয়। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। ইরফান খান ছেড়ে গেলেন স্ত্রী সুতপা এবং দুই সন্তান বাবলি আর অয়নকে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.