।।নিজস্ব প্রতিনিধি।।
গুনগত মান ও সাফল্যের ধারবাহিকতায় আবারো রাষ্ট্রীয় গুরুপূ্র্ণ মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে খাবার সরবরাহের দায়িত্ব পালন করলো সেভেলহিল ক্যাটারিং।
বৃহস্পতিবার সাভার সেনানিবাসে মিলিটারি পুলিশ কোর (সিএমপি)-র বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০১৭, কোর পুনর্মিলনী এবং সিএমপি সেন্টার এন্ড স্কুলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানেই খাবার সরবরাহ করে সেভেনহিল ক্যাটারিং।

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, কর্নেল কমান্ড্যান্ট অব দ্য সিএমপি এন্ড স্কুল মেজর জেনারেল মিয়া মুহম্মদ জয়নুল আবেদীন, কুমিল্লা্-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কি ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) সুবিদ আলী ভূঁইয়াসহ অন্যানন্য সংসদ সদস্যবৃন্দ, বিদেশি কূটনিতিক, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সিএমপি’র কর্মরত কর্মকর্তা ও অবসরে থাকা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালের২০ ডিসেম্বর বিজিবি দিবস, একই বছর সীমান্ত ব্যাংক উদ্বোধন অনুষ্ঠান, বিএমপি সেন্টার মিলিটারি পুলিশ উদ্বোধন অনুষ্ঠানে খাবার সরবরাহ করে প্রতিষ্ঠানটি।

স্বাদ আর খাবারের মান দুটো বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে সেভেনহিল ইতোমধ্যেই গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
সেভেনহিল ক্যাটারিং রাজধানীর ডিকে টাওয়ার, ৯৪ বীরউত্তম সি আর দত্ত রোড, বাংলামোটরে অবস্থিত।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.