বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় বোনাস পাচ্ছে নাইজেরিয়া জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা
আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় বোনাস পাচ্ছে নাইজেরিয়া জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) একজন মুখপাত্র বুধবার একথা জানিয়েছেন।
আদেমোলা ওলাজিরে নামের ওই মুখপাত্র বলেন, ‘বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে ৮০ লাখ মার্কিন ডলারের যে অর্থ পাবার আশা রয়েছে এর বাইরে এনএফএফ দলকে ২৪ লাখ মার্কিন ডলার বোনাস হিসেবে দিতে সম্মত হয়েছে।’ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহনকারী দলের বেতন ভাতাদিও পরিশোধ করা হবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামী বছরের বিশ্বকাপ হবে নাইজেরিয়ার ষষ্ঠ বারের অংশগ্রহণ। তন্মধ্যে তিনবার তারা বিশ্ব ফুটবলের এই আসরের নকআউট পর্বে খেলার যোগ্যতা দেখিয়েছে। ১৯৯৪, ১৯৯৮ ও ২০১৪ সালের বিশ্বকাপে নকআউট পর্বে অংশগ্রহন করেছে আফ্রিকান সুপার ঈগলসরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.